৩ ইউপিডিএফ কর্মীকে হত্যা

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে, বন্ধ যান চলাচল

খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ১১:০৩আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:০৩

খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে ঢাকা-চট্রগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছে না আন্তজেলা ও অভ্যন্তরীণ সড়কে কোনও গাড়ি।

তবে শহর, শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা যায়। এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশবাসগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করে।

এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। তবে এখনও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বন্ধ দূরপাল্লা ও আন্তজেলা যান চলাচল

জেলার সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, ‘সড়ক অবরোধ চলাকালে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহত হয়েছেন। তারা হলেন-সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সংগঠনটি আজ খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়।

আরও পড়ুন:

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক

/কেএইচটি/
সম্পর্কিত
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
চাঁদপুরে গ্যাস সংকট, সড়ক অবরোধ করলেন অটোরিকশাচালকরা
সর্বশেষ খবর
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ