গত বুধবার বিদেশে গেলেন, এই বুধবারে মৃত্যু

মীরসরাই প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ২০:৫৫আপডেট : ০১ মার্চ ২০২৩, ২০:৫৫

জীবিকার তাগিদে ওমানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. নুরনবী (৪০) নামে চট্টগ্রামের মীরসরাইয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) ওমান যান তিনি। পরের বুধবার (১ মার্চ) সকালে কর্মস্থলে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নুর নবী।

নুরনবী মীরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম কুরুয়া হাজি মনিরুজ্জামান বাড়ির মরহুম আমির হোসেনের ছেলে।

জানা গেছে, পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে গত ২২ ফেব্রুয়ারি ওমানে পাড়ি জমান। ১ মার্চ তিনি প্রথম দিন কাজে যাওয়ার পথে সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে।

একই এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মো. বাবুল বলেন, আমরা একই রুমে থাকতাম। বুধবার প্রথম দিন সকালে কাজে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ এখনও ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে ফেরত আনতে কয়েকদিন সময় লাগবে।

১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, নুরনবীর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। পরিবারের ভাগ্য ফেরাতে মাত্র এক সপ্তাহ আগে প্রবাসে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়লো।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের