মাদারীপুরের ৩ প্রতারক কুমিল্লায় গিয়ে সাজলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও এসপি

কুমিল্লা প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ১৫:৩৪আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭:৩০

কেউ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবার কেউ পুলিশ সুপার- এভাবে ভুয়া পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। সবশেষ কুমিল্লায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার পর ধরা পড়ে চক্রটি। বৃহস্পতিবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

গ্রেফতার তিন জন হলেন- ঢাকার কদমতলী থানায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও মাদারীপুর জেলার শাখার পাড় মোল্লা বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে মেরাজুল ইসলাম ওরফে লায়ন মেরাজ (৪৬), ঢাকার বংশাল থানার চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি ও মাদারীপুর জেলার রাজৈর থানার সুলতান খন্দকারের ছেলে মো. জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান (৪৩) ও তাদের সহযোগী মাদারীপুরের সারোয়ার ফকিনার ছেলে রিপন ফকির (৩৭)।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ফাহিম নামে এক চাকরিপ্রত্যাশীর আত্মীয়দের কাছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দেন মেরাজুল ইসলাম ওরফে লায়ন মেরাজ। সেই সঙ্গে জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান নিজেকে পুলিশ সুপার পরিচয় দেন। নিজেদের আসল পরিচয় গোপন রেখে তারা চাকরি দেবে বলে ছয় লাখ টাকা দাবি করেন। চাকরির আশায় ফাহিমের পরিবারও ছয় লাখ টাকা দেন। ফলাফলের দিন উত্তীর্ণ হয়নি দেখে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। পরে তারা কুমিল্লার মুরাদনগর থানায় একটি অভিযোগ দেন।

পুলিশ সুপার আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম/পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার আব্দুল মান্নান চাকরিপ্রত্যাশীদের এমন প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম