মোবাইল ফোন ছিনিয়ে নিতে শিশুকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১০:৩৮আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১০:৪১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মো. রনি মিয়া (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রনি উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের রহিম উদ্দিনের ছেলে। সে কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের উরসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উরসে মাইকিং করেন। তার পরও শিশুর সন্ধান না পাওয়ায় নাসিরনগর থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে গতকাল ডায়েরি করা হয়। নিখোঁজের তিন দিন পর নিহতের বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

এদিকে, পরিবারের লোকজন ঘটনার পর হত্যাকাণ্ডের সঙ্গে একই গ্রামের দুই কিশোরের সম্পৃক্ততার কথা তুললে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে দুই কিশোর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলে জানায়।

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, উরসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। তিন দিন পর লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে দুই কিশোরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। হত্যাকারীরা প্রাথমিকভাবে পুলিশকে জানান, শিশুটির হাতে একটি স্মার্ট ফোন ছিল। এটি ছিনিয়ে নেওয়ার জন্যই হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম