সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মার্চ ২০২৩, ১৮:১৪আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৮:৪৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত ও ১০ জন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ মার্চ) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি।’

কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

তিনি বলেন, ‘বিকাল ৪টা ৪০ মিনিটে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায়।’

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, এখন পর্যন্ত তিন জনের নিহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে বিকট শব্দে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন লেগে যায়। এতে কয়েকজন অগ্নিদগদ্ধ হয়েছেন।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলন, ‘তিন জনের লাশ এসে হাসপাতালে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে এসেছি। উদ্ধারকাজ চলছে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ