খাগড়াছড়িতে কয়লার সন্ধান পাওয়ার দাবি, যাচাই করবে কর্তৃপক্ষ

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
১০ মার্চ ২০২৩, ১৩:৩৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৬:০৫

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় কয়লার সন্ধান পেয়েছেন বলে দাবি করছেন স্থানীয়রা। বিষয়টি যাচাই করে দেখার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি সত্যি হলে এই কয়লা হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির বিশাল সম্ভাবনার ক্ষেত্র।

সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাটিরাঙা উপজেলার দুর্গম বামা গোমতী এলাকায় মাটি খুঁড়ে সম্ভাব্য কয়লার অস্তিত্ব পাওয়া গেছে।

স্থানীয় কৃষক মো. হানিফ জানান, প্রায় বছরখানেক আগে আদা-হলুদ রোপণের জন্য মাটি খননের পর কয়লা দেখতে পান। পরে কৌতূহলী হয়ে এসব কয়লা সংগ্রহ করে আগুনে পুড়িয়ে তারা নিশ্চিত হন। পরে বিষয়টি অন্যদের জানালে তারাও আগ্রহী হয়ে সেসব কয়লা সংগ্রহ করে পারিবারিক কাজে ব্যবহার করছেন।

বিষয়টি প্রশাসনকে জানালেও কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন এই কৃষক।

কয়লার সন্ধান পেয়েছেন বলে দাবি করছেন স্থানীয়রা

আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুছ মিয়া বলেন, ‘এগুলো কয়লা। কারণ, লোকজন এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।’

আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গণি বলেন, ‘বিষয়টি শোনার পরে আমিও ঘটনাস্থলে গিয়েছি। পাহাড়ের মাটির নিচে থাকা পাথর কয়লা মনে হয়েছে।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চার বছরেও এই বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় হতাশ তিনি। বলেন, ‘এই বিষয়ে যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে দেশে কয়লার ঘাটতি পূরণ হবে। যে জ্বালানি সংকট রয়েছে তাও দূর হবে।’

এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। পরীক্ষার পরে বলা যাবে এগুলো কয়লা কিনা।’

/এসএন/আরআর/এমওএফ/
সম্পর্কিত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
বারবার কয়লার দরপত্র বাতিলে লোকসানের শঙ্কায় আরএনপিএলের বিদ্যুৎকেন্দ্র
কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আবারও কয়লা আমদানি শুরু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী