সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মার্চ ২০২৩, ১৬:১৬ আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬:১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে লাগা আগুন সাড়ে পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। বেলা ৪টা নাগাদ ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের আটটি ইউনিট। 

উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় ওই তুলার গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, সীতাকুণ্ডে একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, তুলার গুদামটি অনেক বড়। আগুন গুদামের চারদিকে ছড়িয়ে পড়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে আছেন।

এর আগে, ৪ মার্চ (শনিবার) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।

 

/এফএস/
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির