মায়ের বিরুদ্ধে ২ মাসের সন্তানকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ১৭:২২আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৭:২২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাহমিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূর বিরুদ্ধে দুই মাস বয়সী সন্তান সাইমকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সোমবার (১৩ মার্চ) সকালে পুলিশ তাহমিনা আক্তারকে আটক করেছে। ওই শিশু নূরপুর গ্রামের ইটভাটা শ্রমিক মো. খোকন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে তাহমিনা ও খোকন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। এরই মধ্যে তাদের ঘরে ঘরে চারটি সন্তান আসে। সবশেষ সন্তান হলো সাইম। তার জন্মের পর তার নাম রাখার সময় খাবারের আয়োজন করেন খোকন মিয়া। কিন্তু তাহমিনার বাবার বাড়ির কম লোকনজনকে দাওয়াত দেন স্বামী। এমন অভিযোগ এনে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে এ নিয়ে স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়ি পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামে চলে যান স্ত্রী। সেখানে গিয়ে স্বামীকে শিক্ষা দেওয়ার পথ খোঁজেন।

এরই অংশ হিসেবে গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে শিশু সাইমকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। ওই দিন রাতেই পাড়ার সবাইকে বলতে থাকেন, তার স্বামী খোকন এসে তার শিশু সন্তান সাইমকে নিয়ে পালিয়ে গেছে। তবে ওই দিন রাতে খোকন মিয়া গোকর্ন গ্রামের একটি ইটভাটায় কাজ করছিলেন। পর দিন সকালে স্থানীয়রা পুকুরে গোসল করতে গেলে একটি শিশুর লাশ দেখতে পায়। তখন পুলিশ এসে শিশুর লাশ উদ্ধার করে। গৃহবধূর কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহমিনা আক্তার পুলিশের কাছে আক্তার তার শিশু সন্তানকে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় তার স্বামী খোকন মিয়া বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের