জঙ্গলে পড়ে ছিল পাড়াপ্রধানের গু‌লি‌বিদ্ধ লাশ

বান্দরবান প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ০৯:১২ আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৯:১২

বান্দরবানের রোয়াংছড়িতে জঙ্গল থেকে পাড়াপ্রধানের (কারবারি) গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থে‌কে ৩টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

বুধবার (২২ মার্চ) বিকালে উপজেলার সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের রামথার পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত পাড়াপ্রধা‌নের নাম থংচুল বম (৭০)। তিনি রোয়াংছ‌ড়ির ১ নম্বর সদর ইউপির রামথার পাড়ার প্রধান ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল মান্নান জানান, বেলা ১২টার দিকে রামথার পাড়া এলাকার জঙ্গলে থংচুল বমের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ক‌রে। একই স্থান থে‌কে তিনটি বন্দুক উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক