দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
০৩ মে ২০২৫, ০৯:০০ আপডেট : ০৩ মে ২০২৫, ০৯:০০

দফায় দফায় আলোচনার পরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত থেকে আটক এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) বিকালে আন্তর্জাতিক সীমানা পিলার ৮২৫-এর সাব পিলার ১-এর কাছ থেকে তাদের বিএসএফ ধরে নিয়ে যায়। এর ১০ ঘণ্টা পর রাত ৩টার দিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ওই দুজনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

পাটগ্রাম সীমান্ত থেকে ধরা হলেও বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদের হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফ, বিজিবি ছাড়াও স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেওয়া পাটগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য তবিবর রহমান বাংলা ট্রিবিউনকে সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত ৩ টার দিকে তাদের বাড়িতে আনা হয়েছে। হস্তান্তর প্রক্রিয়া জিরোলাইনে হয়েছে। এ সময় বিএসএফের একটি দল ও নায়েব সুবেদারে নেতৃত্বে বিজিবির একটি দল অংশ নেয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন জিরোলাইন থেকে দূরে ছিল।

এ প্রতিবেদন তৈরির আগপর্যন্ত বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে কোনও বক্তব্য দেয়া হয়নি।

আটক সাজেদুর ও মাহফুজ জানান, সীমান্ত পিলারের খুব কাছে তারা অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের পক্ষ থেকে তাদের স্যারেন্ডার করতে বলা হয়। স্যারেন্ডার না করলে গুলি চালানোর হুমকি দেওয়া হয়। এরপর বিএসএফের কাছে আত্মসমর্পণ করলে মোবাইলে ধারণ করা চা বাগান ও বর্ডার এলাকার ছবি মোবাইল ফোন থেকে মুছে ফেলা হয়। এরপর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এসএসসি পরীক্ষার্থী মাহফুজ বলেন, ধরে নিয়ে যাওয়ার পর বিএসএফের পক্ষ থেকে তাদের ভিডিও ধারণ করে রাখা হয়।

এর আগে, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তবিবর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বিকালে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইমন (১৬) বগুড়া থেকে বেড়াতে আসা মামাতো ভাই সাজেদুর ইসলামসহ (২২) বাড়ির পাশে সীমান্তলাগোয়া চা বাগানে সেলফি তুলতে যায়। এ সময় তারা ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮২৫/১-এর ২০-২৫ গজ ভেতরে চলে গেলে জলপাইগুড়ি বিএসএফের টহল দল তাদের আটক করে নিয়ে যায়।’

বিজিবির পক্ষ থেকে বলা হয়, ঘটনার পর স্থানীয়রা ধবলসূতি বিওপিকে জানান। দায়িত্বরত বিজিবি সদস্যরা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।

বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ ও ভিডিও ধারণ করার কারণে তাদেরকে আটক করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম