চাল কিনে দিলেন এক হাজার টাকার জাল নোট, পুলিশ আসার পর গিলে ফেললেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ২১:৫৫আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১:৫৫

ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় টাকার জাল নোট চোরাই চক্রের তৎপরতা বেড়েছে। তারা গ্রামের বিভিন্ন বাজারে আসল টাকার আড়ালে জাল নোট ছড়িয়ে দিচ্ছে। রবিবার (২৬ মার্চ) জুরু মিয়া (৪৫) নামে এই চক্রের এক সদস্যকে নবীনগর পৌর শহরের চালবাজার থেকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।

বাজারে থাকা স্থানীয় ব্যবসায়ীরা জানান, নবীনগর পৌর এলাকার চাল বাজরে প্রায়শই চাল বেচাকেনা করতেন জরু মিয়া। আজ বিকালে চাল কিনে কৌশলে দোকানিকে এক হাজার জাল নোট দেন। টাকা দেখে দোকানির সন্দেহ হলে তাকে আটক করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এলে জুরু মিয়া এক হাজার টাকার জাল নোট দুমড়েমুচড়ে গিলে ফেলেন। তবে তা শেষ রক্ষা হয়নি। পরে তার কাছ থেকে এক হাজার টাকার মোট চারটি জাল নোট উদ্ধার করেন স্থানীয়রা।

পরে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত জুরু মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বুল্লা গ্রামে। তিনি ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, স্থানীয় চাল ব্যবসায়ীরা জালনোটসহ প্রতারক চক্রের সদস্যকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুরু মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী