খাগড়াছড়িতে ‘গণপিটুনিতে’ আহত ইউপিডিএফ কর্মীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৩, ১৪:০২আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৪:০২

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে আহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী হ্লাচিং মং মারমা (২৮) মারা গেছেন। রবিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার স্কুলপাড়া এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

হ্লাচিংমং মারমা রামগড়ের বৈদ্যপাড়ার থৈইলাপ্রু মারমার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মানিকছড়ি থানার ওসি আনচারুল করিম জানান, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসে সশস্ত্র কয়েকজন। এ সময় এলাকার লোকজন তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও হ্লাচিংমংকে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ সময় পরে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী করণীয় নিয়ে পুলিশ কাজ করছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব উদ্দিন জানান, মানিকছড়ি থেকে একজনকে পুলিশ নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে ।

এদিকে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেছেন, হ্লাচিং মং নামে এক ইউপিডিএফ কর্মীকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

তিনি অভিযোগ করে বলেন, ‘হ্লাচিং মং সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়ায় গেলে তাকে ধরে মারধর করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এরপর তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

/আরআর/
সম্পর্কিত
ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পিস্তল-চাকুসহ পুলিশে সোপর্দ, ভুক্তভোগীর স্ত্রী বলছেন ভিন্ন কথা
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
থামছে না পিটিয়ে হত্যা, ছয় মাসে প্রাণ গেলো শতাধিক মানুষের
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী