চোর সন্দেহে পিটুনিতে যুবককে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১১ মে ২০২৫, ১০:৪৯আপডেট : ১১ মে ২০২৫, ১০:৪৯

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) মধ্যরাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩৮)। তিনি উপজেলার একই ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরণ মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শনিবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে সংঘবদ্ধ চোরের দল অটোরিকশার ব্যাটারি চুরি করে এবং ঘরের ভিটি কেটে প্রবেশের চেষ্টা করে। এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে সাদ্দাম হোসেনকে আটক করে জনতা। এ সময় অন্য সদস্যরা এ সময় পালিয়ে যায়। বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। স্থানীয়রা জড়ো হয়ে চোর সন্দেহে আটক সাদ্দামকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের