কেনাকাটার জন্য মার্কেটে আসা লোকদের টার্গেট করতেন তারা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ এপ্রিল ২০২৩, ১৬:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৬:১৮

চট্টগ্রামে কেনাকাটার জন্য মার্কেটে আসা ব্যক্তিদের টার্গেট করে ছিনতাইয়ে জড়িত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড সড়কের কুলিয়ারচর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. বাবলু (২৮), আল আমিন (২২), মো. আরাফাত (২৫), আরমান হোসেন (২০), মো. সুরুজ (১৯) ও দেলোয়ার হোসেন (২৬)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি স্টিলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদকে সামনে রেখে ছিনতাইকারী চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ঈদের কেনাকাটার জন্য মার্কেটে আসা লোকজনকে টার্গেট করে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।  ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার জন্য তারা জড়ো হয়েছিল। এমন সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

/আরআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম