নিহ‌ত ৮ জ‌নের লাশ নি‌তে আসে‌ননি স্বজনরা, হয়নি মামলা

বান্দরবান প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১৮:০৪ আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৮:০৪

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলিতে নিহত আট জনের লাশ নিতে আসেননি স্বজনরা। এমনকি এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়‌নি। এ অবস্থায় শনিবার (০৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নিহতদের লাশ গ্রহণ করেছে বম সোশ্যাল কাউন্সিল (বিএসসি) সংগঠন।

একইসঙ্গে নিহত আট জনের পরিচয় নিশ্চিত করেছেন বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার লম বম। তিনি বলেন, ‘নিহত সবাই বম জনগোষ্ঠীর। ছয় জন রুমা উপজেলার জুরভারংপাড়া, একজন রৌনিনপাড়ার ও একজন রোয়াংছড়ির পাইংখিয়াংপাড়ার বাসিন্দা।’ 

তারা হলেন জুরভারংপাড়ার লাল ঠাজার বম, সাংখুম বম, ভানলাল দু বম, সান থির থাং বম, বল রেম বম ও লাললিয়ান বম। এর মধ্যে লাল ঠাজার বম জুরভারংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি। এ ছাড়া রৌনিনপাড়ার একজন হলেন বমরাম থাং, অপরজন পাইংখিয়াংপাড়ার জিহিম বম।

হাসপাতাল থেকে লাশগুলো গ্রহণ করে পাড়ায় নিয়ে যাওয়া হবে উল্লেখ করে লালজার লম বম বলেন, ‘নিহতদের স্বজনদের কেউ আসেননি। এখনও এ ঘটনায় মামলা হয়নি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবো আমরা।’

এর আগে শুক্রবার দুপুরে রোয়াংছড়ির সদর ইউনিয়নের খামতামপাড়া থেকে গুলিবিদ্ধ আট জনের লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়। এ সময় ওই আট জন নিহত হন। শুক্রবার সকালে লাশগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে জানান পাড়ার বাসিন্দারা।

রোয়াংছ‌ড়ি থানার ও‌সি আবদুল মান্নান বলেন, ‘খামতামপাড়া থে‌কে আট জনের গু‌লি‌বিদ্ধ লাশ করে সদর হাসপাতাল ম‌র্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কেউ লাশ নিতে আসেননি। অবশেষে শনিবার দুপুরে বম সোশ্যাল কাউন্সিলের সভাপতির কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।’

বান্দরবানের সি‌ভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, ‘ময়নাতদন্ত শে‌ষে লাশগুলো বম সোশ্যাল কাউন্সিলের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। তারা লাশগু‌লো নিয়ে চলে গেছেন।’

এদিকে, দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘আট জন নিহত হওয়ার পর থেকে ওই পাড়া ও আশপাশের পাড়ার অনেকে পালিয়ে আছেন বলে খবর পেয়েছি। তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে আছে, তারা কতদিন আশ্রয়কেন্দ্রে থাকবে তা ওই এলাকার প‌রি‌স্থি‌তির ওপর পর্যালোচনা ক‌রে ব্যবস্থা নেবো আমরা।’

তিনি বলেন, ‘নিহতদের প‌রিচয় নিশ্চিত হওয়া গেলেও স্বজনরা লাশ নি‌তে আসে‌ননি। স্বজনরা মামলা না করলেও পুলিশ মামলা করবে।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক