রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করলেন ছাত্রলীগ নেতারা, রক্ষা করলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১৯:৪০আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২০:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা সভা শেষে ঢাকায় ফেরার পথে উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ তৎপর থাকায় অল্পের জন্য হামলার হাত থেকে বেঁচে যান বিএনপির এই নেত্রী।

এদিকে, তার আগমনের খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সরাইল উচালিয়াপাড়া মোড়ে জড়ো হন। এ সময় স্লোগান দিয়ে পুরো এলাকায় প্রতিবাদ মিছিল করেন। পরে তার গাড়িটি পুলিশ পাহারায় উচালিয়াপাড়া মোড় আসা মাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেন।

রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করলেন ছাত্রলীগ নেতারা, রক্ষা করলো পুলিশ

সেখানে সরাইল ছাত্রলীগের শরিফ উদ্দিন বলেন, রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শই সরাইল এলাকার এসে তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। পাশাপাশি সরাইল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেছেন। তার প্রতিবাদে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করেছি। আগামী দিনেও একইভাবে তার মিথ্যারচারকে প্রতিহত করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সেলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পিসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।

রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করলেন ছাত্রলীগ নেতারা, রক্ষা করলো পুলিশ

জানা গেছে, প্রাইভেটকারে করে আশুগঞ্জে সভা শেষে  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের গরুবাজার এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগ দেন তিনি। সেখানে রুমিন ফারহানা বলেন, বর্তমান সরকার এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে। বিএনপি ক্ষমতায় এলে সব লুটপাটের হিসাব নেওয়া হবে। এ দেশের মানুষের প্রতি যে অত্যাচার করছে এই সরকার, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবেন না।

সরাইলের উপনির্বাচন প্রসঙ্গ টেনে রুমিন বলেন, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন। উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে কুকুর ঘুমিয়েছে। আগামী দিনেও আপনাদের একইভাবে প্রত্যাখ্যান করবে। সরাইলের মাটি বিএনপির ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, বেগম জিয়ার ঘাঁটি। সরাইলের মানুষকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
আমার লেখালেখির শুরু বাংলা ট্রিবিউনের হাত ধরে: রুমিন ফারহানা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের