গাইবান্ধায় ব্যারিস্টার রুমিন ফারহানা

আ.লীগ যত পাপ করেছে, আগামী ১০০ বছর তার বিচার চলতেই থাকবে

গাইবান্ধা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৬:০৩আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৬:০৩

বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ যত পাপ করেছে, আগামী ১০০ বছর সেই বিচার চলতেই থাকবে। সংস্কার আর বিচার শেষ না করে নির্বাচন দিলে তাহলে আগামী ১০০ বছরেও আপনার নিয়ত নাই বাংলাদেশে নির্বাচন হোক। আওয়ামী লীগ নাই তাই বলে আগামী নির্বাচন সহজ হবে না। এর কারণ হলো, আগে ছিল দৃশ্যমান প্রতিপক্ষ আর এখন প্রতিপক্ষ হয়েছে অদৃশ্য।’

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টা থেকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে যেমন ষড়যন্ত্র চলছে তেমনি মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যারাই করছে তারা বিএনপির প্রতিপক্ষ, তারাই বাংলাদেশবিরোধী প্রতিপক্ষ। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।’

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল। শত অত্যাচার-নির্যাতন সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক মুহূর্তের জন্য কোথাও যাননি। কিন্তু শেখ হাসিনা তার সকল নেতাকর্মীকে বাংলাদেশে ফেলে রেখে নিরাপদে চলে গেছেন। এটাই হচ্ছে বিএনপির সঙ্গে আ.লীগের পার্থক্য।’

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৭০০-এর বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী