ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে নিহত

মীরসরাই প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ০১:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০২:৫৯

ঈদের কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় পিকআপের চাপায় প্রাণ গেলো বাবা-ছেলের।

শনিবার (৮ এপ্রিল) রাত দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—ডিস ব্যবসায়ী সেলিম উদ্দিন (৩৮) ও তার ছেলে মিনহাজ উদ্দিন (১৩)।

মিনহাজ উপজেলার বড়কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তারা উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়কমলদহ গ্রামের উকিল বাড়ির বাসিন্দা।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বড় দারোগারহাট বাজার থেকে সেলিম উদ্দিন ও তার ছেলে মিনহাজ উদ্দিন ঈদের কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে ধাক্কা দেয়। পরবর্তীতে পিকআপটি বাবা-ছেলেকে চাপা দেয়। তাদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় ট্রাকের চালকের সহকারী নির্মল (২০) গুরুতর আহত হন। তিনি নোয়াখালীর সুবর্ণচর এলাকার রাহাত মিয়ার ছেলে। নির্মলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুমিরা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মিনি পিকআপটি উদ্ধার করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকার দায়িত্বে থাকা কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের সুরতহাল শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও মিনি পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছেন। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী