উত্তাল নদীতে নৌকায় যাত্রী পার করায় দুই মাঝিকে কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ২১:৩১আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২১:৩১

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বহদ্দারহাট লঞ্চঘাট থেকে উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণভাবে নৌকায় যাত্রী পরিবহনের অপরাধে দুই মাঝিকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের হাজী ছেরাজুল হকের ছেলে মো. নুর উদ্দিন (৫০) ও ভোলার দৌলতখান পৌরসভার দৌলতখান গ্রামের মো. কালু মাঝির ছেলে মো. বাবুল (৫৫)। 

ইউএনও এসএম শান্তুনু চৌধুরী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী এবং সাগর উত্তাল থাকায় ঝুঁকি এড়াতে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নদীতে সব প্রকার ছোট নৌযানে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি নির্দেশনা অমান্য করে রামগতি উপজেলার বহদ্দারহাট লঞ্চঘাট থেকে মেঘনা নদী হয়ে ভোলার দৌলতখানে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে দুই মাঝিকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় রামগতি কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের