চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৭:০৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:০৫

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের আরিয়ানা মেডিক্যাল সেন্টারে চিকিৎসকের অবহেলায় সানজিদা আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে ওই মেডিক্যাল সেন্টারের ডা. আবিদা ও ডা. সুমনের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। 

সানজিদা শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মহিনুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় সানজিদার স্বামী মহিনুল ইসলাম হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, অস্ত্রোপচার শেষ হাওয়ার পর বাচ্চা স্বজনদের কাছে দেওয়া হয়। এ সময় প্রসূতি সুস্থ রয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। গভীর রাতে হঠাৎ সানজিদার রক্তক্ষরণ হওয়ায় কুমিল্লার হাসপাতালে নিতে বলেন চিকিৎসক।

মহিনুল অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীর অনেক রক্তক্ষরণ হয়। রক্তশূন্য হয়ে যাওয়ায় হার্ট ব্লক হয়ে তার মৃত্যু হয়। ওই সময় তার কাছে কোনও চিকিৎসক ছিলেন না।’

এ বিষয়ে জানতে চাইলে আরিয়ানা মেডিক্যাল সেন্টারের পরিচালক ডা. সুমন ইসলাম পরে কথা বলবেন বলে জানান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম বলেন, ‘আরিয়ানা হাসপাতালে প্রসূতির মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম