পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে চাপা পড়েছেন তিন শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৪, ১৬:২০আপডেট : ২৫ মে ২০২৪, ১৬:২০

পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে ভূমিধসে তিন শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। প্রত্যন্ত গ্রামের ওই ভয়াবহ ভূমিধসে এক হাজার ১০০টিরও বেশি বাড়ি-ঘর মাটির নিচে চাপা পড়েছে বলে শনিবার (২৫ মে) জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইনগা প্রদেশের কাওকালাম গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার (২৪ মে) দিকে এক ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় শতাধিক মারা গেছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির সংসদ সদস্য আইমোস আকমের মন্তব্যের বরাত দিয়ে পাপুয়া নিউ গিনির সংবাদমাধ্যম পোস্ট কুরিয়ার জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে ভূমিধসে ৩০০ জনেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছেন। এছাড়া এক হাজার ১৮২টি বাড়ি চাপা পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি আকেম।

অস্ট্রেলিয়ার ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড ডিপার্টমেন্ট (ডিএফএটি) শনিবার জানিয়েছে, ইনগা প্রদেশের মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএফএটি-র মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা সম্পর্কে জানার জন্য পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স (পিএনজি) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে পোর্ট মোরেসবিতে অবস্থিত অস্ট্রেলিয়ার হাই কমিশন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিধসে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই ঘটনাস্থলে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে হেলিকপ্টার।

প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন, ত্রাণ ও পুনরুদ্ধারে সহায়তা করছে দুর্যোগ কর্মকর্তা, প্রতিরক্ষাবাহিনী ও ওয়ার্কস অ্যান্ড হাইওয়ে বিভাগ।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি