স্টেশন মাস্টারের ভুলে কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৭:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:৫৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশনে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রেলের কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, স্টেশন মাস্টার পয়েন্ট ভুল করায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলের দিকে আসছে। ট্রেনটি লুপ লাইনে ছিল। অন্য লাইন সচল রয়েছে। তাই ট্রেন চলাচল স্বাভাবিক।

তবে কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-নোয়াখালী অভিমুখী সব ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।

এদিকে, কুমিল্লা স্টেশনে অসংখ্য যাত্রী আটকা পড়েছেন। বিকাল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশনে থাকার কথা থাকলেও প্রতিবেদনটি লেখা পর্যন্ত সেটি আখাউড়া পৌঁছেনি। বিকালে ৫টা ৫ মিনিটে চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেন কুমিল্লা থাকার কথা থাকলেও সেটিরও আসেনি। সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা অভিমুখী মহানগর গোধূলি কুমিল্লা ছাড়ার কথা। ওই ট্রেনটিরও শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 
ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত