সুদের ব্যবসা নিয়ে বিরোধ: বাবাকে বাড়িতে না পেয়ে কিশোর ছেলেকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ২৩:১০ আপডেট : ১৬ জুন ২০২৫, ২৩:১৮

বগুড়ার শাজাহানপুরে নায়েব আলী নামে দাদন ব্যবসায়ী বিরুদ্ধে সুদের টাকার নিয়ে বিরোধের জেরে বাবাকে বাড়িতে না পেয়ে তার কিশোর ছেলে শান্ত কুমারকে (১৭) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার বেজোড়া দক্ষিণ হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শান্তকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।’

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ হিন্দুপাড়া গ্রামের বাবলু চন্দ্র দইয়ের ব্যবসা করেন। তাকে তার ছেলে শান্ত কুমার সহযোগিতা করেন। বাবলু ব্যবসার প্রয়োজনে গত ফেব্রুয়ারিতে বেজোড়া দক্ষিণপাড়ার মৃত আবদুলের ছেলে দাদন ব্যবসায়ী পরিবারের সদস্য নায়েব আলীর কাছে ২০ হাজার টাকা ঋণ নেন। চুক্তিমতে, প্রতিমাসে দুই হাজার টাকা সুদ দেওয়ার কথা ছিল। কিন্তু নায়েব আলী চুক্তিভঙ্গ করে মাসে চার হাজার টাকা সুদ দাবি করেন। এ নিয়ে বাবলু ও নায়েব আলীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে বাবলু টাকা ফেরত দিতে চাইলে নায়েব আলী সুদসহ এক লাখ টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় নায়েব আলী তাকে (বাবলু) প্রাণনাশের হুমকি দেন।

এদিকে, রবিবার বেলা ১১টার দিকে দাদন ব্যবসায়ী নায়েব আলী ৪-৫ জন সঙ্গী নিয়ে বাবলুর বাড়িতে যান। দরজায় ডাকাডাকি ও ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় বাবলু বাড়িতে না থাকায় ছেলে শান্ত বাইরে আসে। এ সময় তারা শান্তর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শান্তর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

দই ব্যবসায়ী বাবলু চন্দ্র অভিযোগ করেন, দাদন ব্যবসায়ী নায়েব আলী কিশোর গ্যাং লালনপালন করেন। তার বিরুদ্ধে সুদের টাকা নিয়ে বিরোধে অনেককে ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকায় না থাকা ও ফোন বন্ধ রাখায় এ ব্যাপারে দাদন ব্যবসায়ী নায়েব আলীর বক্তব্য পাওয়া যায়নি।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, দাদন ব্যবসায়ীর ছুরিকাঘাতে শান্ত নামে এক কিশোর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বাড্ডায় দুই জন গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
অন্য পুরুষের সঙ্গে কথা বলা সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি