চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ এপ্রিল ২০২৩, ১৪:৪১আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৪:৪১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২১ এপ্রিল) চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়াসহ ৬০টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ চট্টগ্রামের ওইসব এলাকায় উদযাপিত হচ্ছে ঈদ।

শুক্রবার সকাল ৯টায় সাতকানিয়া কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ময়দানে পীর মাওলানা শাজ সুফি মুহাম্মদ আলী শাহ্ এর ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঈদ পালনকারীরা চন্দনাইশ শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের অনুসারী। মির্জাখিল দরবার শরিফের দায়িত্বশীল নাজমুল করিম চৌধুরী দুলাল বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে মির্জাখিল দরবার শরিফের অনুসারীরা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে। সৌদিতে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ উদযাপন করা হচ্ছে।’

মির্জাখিল দরবার শরিফ সূত্রে জানা যায়, সাতকানিয়ার মির্জাখিল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, মাদার্শা, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখিল, ছনুয়া; আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ; লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়িসহ অর্ধশতাধিক গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।

এ ছাড়া বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে মির্জাখিল দরবার শরিফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। 

/আরআর/
সম্পর্কিত
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
উৎসবের আতঙ্ক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম