কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৩, ২০:০৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২০:০৪

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ শাহজাহান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া মোহাম্মদ শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।

পুলিশ সুপার মোহাম্মদ শাহীন বলেন, ‘মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন শাহজাহান। দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় শাহজাহান টিউব নিয়ে সৈকত থেকে কিছুটা দূরে চলে যান। একপর্যায়ে তার হাত থেকে টিউবটি ছিটকে যায়। তখন স্রোতে ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করেন স্থানীয় লাইফগার্ড কর্মীরা। পরে জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার লাশ হাসপাতাল মর্গে আছে।’

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী