লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ০২:২৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৩:০০

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি হত্যা করা হয়েছে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নোমানের মরদের সদর হাসপাতালে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবের অবস্থা গুরুতর। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। 

রাত ১০ টার ৪০ মিনিটে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক। দুই জনের মাথা এবং মুখে গুলি লেগেছে।  

হাসপাতালে আবদুল্লাহ আল নোমানকে ঘিরে তার বন্ধু-স্বজনরা

এ ঘটনার জন্য বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা নোমানের বড় ভাই মাহফুজুর রহমান। 

জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান বলেন, পোদ্দার বাজার-নাগেরহাট সড়কে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

/এএম/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী