রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে ঘর ও লার্নিং সেন্টার

কক্সবাজার প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ০০:০৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০৯

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে রোহিঙ্গাদের ১০/১২টি বসতঘর ও দুটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার পুড়ে গেছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেননি তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তির বসতঘরে আকস্মিক আগুন লাগে। এতে আগুন মুহূর্তে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের