‘বিদেশ নয়, বাংলাদেশেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মে ২০২৩, ১৮:৪০আপডেট : ০১ মে ২০২৩, ১৯:৫২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা আওয়ামী লীগ করেনি। তত্ত্বাবধায়ক সরকারই এই মামলা করেছে। দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। আদালত প্রথমে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছেন। পরে হাইকোর্টে আপিল করায় সাজা আরও বাড়িয়েছেন। এখন আপিল করেও জামিন পায় না। করোনার সময় অসুস্থ থাকায় তাকে বাড়িতে থাকতে অনুমতি দেওয়া হয়েছে দুটি শর্তে।’

তিনি বলেন, ‘তখন ওনার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। বাংলাদেশের চিকিৎসকরা ওনাকে অনেকটাই সুস্থ করেছেন। এখন আবারও হাসপাতালে গেছেন। খালেদা জিয়া সুস্থই আছেন। নিয়মিত চেকআপে তিনি হাসপাতালে গেছেন। বিএনপির আন্দোলনের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর মহানুভবতায় তাকে ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে। এ বিষয়ে বিদেশের বিষয়ে বিবেচনার কোনও আইন নেই। তাই কোনও বিবেচনা করা হবে না।’

সোমবার (১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পানিয়ারুপে সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলার প্রাথমিকের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘সামরিক সরকার নির্বাচন করতে পারবে না বলেই তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করা হয়েছিল। বাংলাদেশের আদালত রায় দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। আমরা সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছি। যদি সেই সুষ্ঠু নির্বাচনে কেউ না আসে আর যদি কেউ নির্বাচনে যাওয়ার সময় অগ্নিসন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামী লীগের নয়, সেই দোষ বিএনপির সন্ত্রাসীদের। নির্বাচন কমিশন যেদিন সময় দেবে সেদিনই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হবে।’

এ সময় তিনি উপস্থিত প্রাথমিক শিক্ষকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আবারও শিক্ষক সমাবেশে সেই সমস্যার জবাব দেবেন বলে আশা প্রকাশ করেন।

কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচ এম সারওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল ভূঁইয়া কাওসার জীবন, কসবা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের