বাঘাইছড়িতে সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১০:৪০আপডেট : ০৮ মে ২০২৩, ১১:৪০

রাঙামাটির বাঘাইছড়িতে পাথরবোঝাই ট্রাকে সেতুর পাটাতন ভেঙে উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (৮ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে।

স্থানীয়রা জানান, কাচালং সেতুর উপর ট্রাকটি ওঠার পরপরই পাটাতন ভেঙে যায়। ফলে উপজেলার সঙ্গে দূরপাল্লার সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সেতুটি ২০১৯ সালে চলাচল অনুপযোগী ঘোষণা করা হয়। একই বছর নতুন সেতুর কাজ শুরু হয়। তবে দীর্ঘ ৭ বছরেও সেই সেতুর কাজ শেষ হয়নি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জেনেও যানচলাচল করতে হয় পুরাতন সেতু দিয়ে।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইয়ুম হোসেন জানান, উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগের জন্য কাচালং সেতুটি গুরুত্বপূর্ণ। সেতুর পাটাতন ভেঙে যাওয়ার দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত পুরাতন সেতুটি চালু এবং সেতু সেতুর কাজ শেষ করার দাবি জানাচ্ছি।

জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশী মাকসুদুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করবো। নতুন সেতুর কাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে। সেটিরও কাজ চলছে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম