সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৪, ১০:৩৮আপডেট : ১৭ জুন ২০২৪, ১০:৩৮

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে হারলেও বাকি তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম দল হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ব্যাটিং বিভাগে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বোলিং-ফিল্ডিংয়ে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ।
 
আগামী ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ। আট দলকে দুই গ্রুপে ভাগ করে চলবে এই পর্বের খেলা। গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে ওঠায় বাংলাদেশের খেলবে গ্রুপ ‘১’-এ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সেরা দুটি দল খেলবে সেমিফাইনাল। 

সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২১ জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে পরদিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। এরপর ২৫ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের সুপার এইটের সূচি:

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
২১ জুন, সকাল ৬:৩০
নর্থ সাউন্ড, অ্যান্টিগা

বাংলাদেশ বনাম ভারত
২২ জুন, রাত ৮:৩০
নর্থ সাউন্ড, অ্যান্টিগা

বাংলাদেশ বনাম আফগানিস্তান
২৫ জুন, সকাল ৬:৩০
কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের