রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলি, নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ মে ২০২৩, ২০:৫৩আপডেট : ১৫ মে ২০২৩, ২২:১১

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে দুষ্কৃতকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৫ মে) দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭ এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তারা হলেন—ক্যাম্প-১৭-এর এইচ-৭৮ ব্লকের বাসিন্দা মামুন রশিদ ও আব্দুর রহমান।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘সোমবার দুপুরে ক্যাম্প-১৭-এ একদল দুষ্কৃতকারীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় এবিপিএন। অভিযানের সময় এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছোড়ে। এপিবিএন সরকারি সম্পদ ও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়।’ 

ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আরও দুষ্কৃতকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান সৈয়দ হারুন অর রশীদ।

/এমএএ/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের