ভিডিও শেয়ার করায় সন্তানদের সামনে আ.লীগ নেতাকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২১ মে ২০২৩, ১৮:৫৫আপডেট : ২১ মে ২০২৩, ১৮:৫৫

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা এনামুল হককে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল গ্রেফতার দুজন হলেন- মামলার দুই ও তিন নম্বর আসামি কাজী আমান উল্লাহ ও আবু সাইদ। এর আগের রাতে গ্রেফতার করা হয়েছে সাত ও দশ নম্বর আসামি কাজী নিজাম উদ্দিন ও জাকির হোসেনকে।

রবিবার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান জানান, গত ইউপি নির্বাচন ও মসজিদ কমিটিসহ নানান বিষয়ে আসামিদের সঙ্গে বিরোধ ছিল নিহত আওয়ামী লীগ নেতা এনামুলের। মামলার এক নম্বর আসামি জহিরের ফেনসিডিল সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওটি এনামুলও শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করেন জহির, আমানসহ আরও কয়েকজন। গত শুক্রবার জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সন্তানের সামনে দেয়ালের সঙ্গে চেপে ধরে গলা কেটে তাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা আবদুল অদুদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও ছয় জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ সুপার আরও জানান, শনিবার খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার লৌহজং ও কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার ছুরিটি জেলার চৌদ্দগ্রাম উপজেলা থেকে উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরান হোসেন, গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়া ও কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ। 

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় সন্তানের সামনে গলা কেটে হত্যা করা হয় এনামুল হককে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম