‘বিএনপি যেখানে কর্মসূচি দেবে সেখানেই বাধা দেবো’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০২৩, ১৯:০৮আপডেট : ২২ মে ২০২৩, ১৯:০৮

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ব্যক্তিগত নয়; দলীয় বক্তব্য। দলের পক্ষ থেকেই এমন বক্তব্য দিয়েছেন। কাজেই তার এমন অপকর্মের দায় বিএনপিকে নিতে হবে। চাঁদের এই বক্তব্য বিএনপিকে কেন্দ্রীয়ভাবে প্রত্যাহার করতে হবে। তা না হলে মহানগর আওয়ামী লীগ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিএনপিকে চট্টগ্রামের রাজপথে নামতে দেবো না। বিএনপি যেখানে কর্মসূচি দেবে সেখানেই বাধা দেবো আমরা।’

আবু সাইদ চাঁদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে সোমবার (২২ মে) বিকালে আন্দরকিল্লা মোড় চত্বরে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। সমাবেশ শেষে আন্দরকিল্লা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি