আ.লীগ নেতাকে এমপি পদে দেখতে চেয়ে টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেললো কয়েক ঘণ্টায়

নোয়াখালী প্রতিনিধি
২২ মে ২০২৩, ২২:৫১আপডেট : ২২ মে ২০২৩, ২২:৫১

আসন্ন সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে এমপি পদে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে দেখতে চেয়ে কর্মী-সমর্থকদের টাঙানো লাগানো ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার (২১ মে) রাতে এবং সোমবার দিনের বিভিন্ন সময় জেলার প্রধান শহর মাইজদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেসহ মাইজদীর বিভিন্ন স্থানে প্রায় ২০টি ফেস্টুন টাঙান সেলিমের কর্মী-সমর্থকরা। কয়েক ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনের ফেস্টুন  কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ছাড়া সোমবার দিনভর অন্যান্যগুলো ভেঙে ও ছিঁড়ে ফেলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, নেতাদের ব্যানার-ফেস্টুন কর্মীরা লাগায়- এটা নেতাদের প্রতি তাদের ভালোবাসা এবং গণতান্ত্রিক অধিকার। যারা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের