লক্ষ্মীপুরে পোড়ানো হলো বিএনপি নেতা চাঁদের কুশপুতুল

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ মে ২০২৩, ১২:২২আপডেট : ২৩ মে ২০২৩, ১২:২২

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের কুশপুতুল পোড়ানো হয়েছে। সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ তেহমুণী বঙ্গবন্ধু চত্বর ট্রাফিক চত্বরে বিএনপি নেতা চাঁদের দুইটি কুশপুতুলে আগুন দেওয়া হয়।

এর আগে শহরে উত্তর তেহমুণী বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বর গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয় কর্মসূচি।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।

এতে অংশ নেন লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, হুমায়ুন কবীর পাটওয়ারী, সৈয়দ সাইফুল হাসান পলাশ, জহির উদ্দিন বাবর, যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, মির্জা আমজাদ হোসেন আজিম, আশরাফুল আলম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রকি ও শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বিএনপি নেতা চাঁদের কুশপুতুলে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

/আরআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের