এসএসসির পরীক্ষার হলে মোবাইল নিয়ে নকল করছিলেন ৫ পরীক্ষার্থী

চাঁদপুর প্রতিনিধি
২৭ মে ২০২৩, ২০:৪০ আপডেট : ২৭ মে ২০২৩, ২০:৪০

চাঁদপুরের মতলবে এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তাদের বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। আজ ছিল পদার্থ বিজ্ঞানের পরীক্ষা।

ওই পাঁচ শিক্ষার্থী উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ও মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার পর উপজেলা উপজেলা সহকারী কমিশনার নকলের খবর পেয়ে হলে গিয়ে পরীক্ষার্থীকে চ্যালেঞ্জ করেন। তখনই তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয় এবং পুরো নকলের বিষয়টি বের হয়ে আসে।

তাসনিম আক্তার জানান, পরীক্ষার শুরু থেকে ওই পাঁচ শিক্ষার্থী নকল করে আসছিল। তাদের কাছে স্মার্টফোন থাকতো। আর এই পাঁচ জনের একটা মেসেঞ্জার গ্রুপ ছিল। বাইরে থেকে চার জনের একটি গ্রুপ তাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহ করা হতো। তাদেরকেও আটকের চেষ্টা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক