গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে যা বলে গেলেন আ.লীগ নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি
৩১ মে ২০২৩, ২৩:০৪আপডেট : ৩১ মে ২০২৩, ২৩:০৪

নোয়াখালীতে দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল হোসেন (৪০) আহত অবস্থার ৪১ সেকেন্ডের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিওটি করা হয়েছে বলে তার বড় ছেলে আবদুল আজিজসহ একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

বুধবার (৩১ মে) সন্ধ্যায় ভিডিওটি বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের কাছে এসেছে। সেখানে দেখা গেছে, কারা তাকে গুলি করেছে সে বিষয়ে জিজ্ঞেস করলে তিনি মুমূর্ষু অবস্থায় জবাব দেন।

ভিডিওর শুরুতে তাকে বলতে শোনা গেছে, ‘একগা সুমইন্যা (একজন সুমন)’। এ সময় পাশে থাকা একজন জিজ্ঞেস করেন, ‘সুমন ইগা কে? কার লগে চলাফেরা করে?’ জবাবে বলেন, ‘চেয়ারম্যানের লোক’। পাশে থাকা ব্যক্তি আবার জিজ্ঞেস করেন, ‘বর্তমানে জসিম চেয়ারম্যানের লগে রানিং চলাফেরা করে?’

দুলাল বলে, ‘জসিম চেয়ারম্যানের লোক। আরেকগা (আরেকজন) অইছে ইছুবিয়ার ভাই ফারুক মাঝির...’। পাশে থাকা ব্যক্তি জানতে চান, ‘ফিরোইজ্যা?’ তিনি বলেন, ‘ফিরোইজ্যা ইগার নাম। আরেকগা অইলো নুর হুসুইন্নার হোলা (ছেলে) সবুইজ্জা’।

পাশে থাকা ব্যক্তি ফের প্রশ্ন করেন, ‘আন্নে এই তিনুগারে (তিন জনকে) দেখছেন?’। দুলাল মেম্বার বলেন, ‘আর গুনরে চিনি না।’ আবার প্রশ্ন করেন, ‘এই তিনগারে চিনছেন নি কি?’ তখন মুমূর্ষু অবস্থায় ‘হ্যাঁ সূচক’ জবাব দেন। তখন ওই ব্যক্তি আবার নামগুলো বলতে থাকেন। তখন দুলাল বলেন, ‘অকগা সবুজ, আরেকগা ফিরোজ, আরেকগা সুমন’।

ভিডিওর বিষয়ে জানতে চাইলে নিহতের ছেলে আবদুল আজিজ বলেন, ‘কে করেছে তা জানি না। তবে ভিডিওটি বাবা জীবিত থাকায় অবস্থায় করা হয়েছে এবং কণ্ঠ আমার বাবার।’

আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন দাবি করেন, ‘আন্ডারচর ইউনিয়নের ৪০ হাজার লোক-ই আমার। ভিডিওতে যে সুমনের কথা বলা হয়েছে সে আমার লোক না। সে আমার এলাকার লোক। আমার সঙ্গে যারা গত নির্বাচনে ভোট করেছে তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করাচ্ছে। যেহেতু বক্তব্যে সুমনের নাম এসেছে তাই প্রশাসনসহ আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। ইতোমধ্যে দুলাল মেম্বার হত্যার সঙ্গে জড়িত থাকায় সবুজ নামের একজনকে গ্রেফতার করেছি এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই হত্যার সঙ্গে সরাসরি এবং পর্দার আড়ালে যারা রয়েছে সবাইকে আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টার দিকে এলাকায় সালিশি বৈঠক শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন দুলাল। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সোমবার (২৯ মে) রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

নিহত দুলাল নোয়াখালীর আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। তার চার ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের