লরিকে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ফেনী প্রতিনিধি
০১ জুন ২০২৩, ০৯:০৩আপডেট : ০১ জুন ২০২৩, ১০:৫৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজিরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৩১ মে) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার রামকৃষ্ণপুর সোয়ারামপুর এলাকার শিমুল (২৯) ও তার স্ত্রী ইয়াসমিন (২১)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৩৬) রয়েছেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, চট্টগ্রাম থেকে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন এক দম্পতি। পথিমধ্যে একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসার মালামাল বহনকারী পিকআপটি। এতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

লরিকে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

গুরুতর আহত হয়ে ২৫০ শয্যার ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন কুমিল্লার দেবীদ্বার এলাকার সাগর (২০) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৯)।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় সর্বশেষ তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া বলেন, রাত ২টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে একজনকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পাঁচ জনকে উদ্ধার করা হয়। 

/এনএআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী