নিরুদ্দেশ থেকে বাড়ি ফিরে বাবাকে খুন: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ০১:৩৫আপডেট : ০৮ জুন ২০২৩, ০১:৩৫

২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নজির আহম্মদকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বুধবার (৭ জুন) বিকালে আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে এই রায় প্রদান করেন সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। 

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার আগে প্রায় এক বছরের মতো বাড়ি ঘর ছেড়ে নিরুদ্দেশ ছিলেন ইসমাইল হোসেন। ওই এক বছর পরিবারের লোকজনের সাথে তার কোনও যোগাযোগ ছিল না। ঘটনার ১০ থেকে ১৫ দিন আগে এক গভীর রাতে বাড়িতে আসে ইসমাইল। ২০১৮ সালের ১০ আগস্ট সকালে বাড়ির পাশ্ববর্তী কৃষি ক্ষেতে কাজ করছিলেন নজির আহম্মদ। সকাল সাড়ে ৯টার দিকে ওই ক্ষেতে এসে তার বাবার (নজির আহম্মদ) কাছে জমির ভাগ চায় ইসমাইল।

এ নিয়ে তাদের মধ্যে বাকবির্তক হয়, এর এক পর্যায়ে নজির আহম্মদের হাতে থাকা কাজ করার লোহার শাবল (খন্তা) কেড়ে নিয়ে নজির আহম্মদের মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে ইসমাইল। মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তক্ষরণ হয়ে মাটিতে লুটে পড়েন নজির আহম্মদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে মারা যান নজির আহম্মদ। পরে এ ঘটনায় নিহতের মেয়ে আমেনা খাতুন বাদি হয়ে ইসমাইলকে আসামি করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাস্থল থেকে আটককৃত আসামি ইসমাইলকে ঘটনার পরদিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আদালতের ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় আসামি।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, ‘ঘটনাটি যেহেতু হত্যা, আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করেছিলাম। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 

মামলায় আসামিপক্ষে কোনও আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে (ডিফেন্স ল‘ইয়ার) হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিব নাথ ভৌমিক।

/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে