ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ০২:১২আপডেট : ০৮ জুন ২০২৩, ০২:১২

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় আমেনা খাতুন (৫০) নামে এক বৃদ্ধা মুত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুন) সন্ধ্যায় শহরের নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুউরি গ্রামের কাইয়ুম মোল্লার স্ত্রী।

আমেনা বেগমের বড় জামাতা আমির হোসেন জীবন অভিযোগ করে বলেন, গত ৫ জুন বিকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাম হাতের ব্যথা পান আমেনা বেগম। পরে গোপীনাথপুর গ্রামের সাইদুল ইসলামের মাধ্যমে শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলামের কাছে আসেন। এসময় ডা. রফিকুল ইসলাম আজ বিকালে হাতের অপারেশন করার কথা জানান। বিকালে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে গেলে ডা. পীযুষ কুমার সাহা রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন পুশ করে অজ্ঞান করেন। এর পরে আর রোগীর জ্ঞান ফিরেনি। পরে তাকে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আইসিইউ স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘একজন সুস্থ মানুষ কীভাবে মারা যায়, আমরা তা জানতে চাই। এখানে ডাক্তারের গাফিলতি ছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম এবং ডা. পীযুষ কুমার সাহার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

/ইউএস/
সম্পর্কিত
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত