অপহরণ করে ধর্ষণ, ঘটনার ১৯ বছর পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২৩, ১১:৩১আপডেট : ০৮ জুন ২০২৩, ১১:৩১

চট্টগ্রামের হাটহাজারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবদুল করিমকে ১৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৭ জুন) জেলার হাটহাজারী থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই উপজেলার ধলই ইউনিয়নের খাইরুল বশরের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ভুক্তভোগী স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। স্কুলে আসা-যাওয়ার পথে আবদুল করিম তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিয়েছিল। এতে রাজি না হওয়ায় ২০০৪ সালের ২৬ অক্টোবর স্কুলে যাওয়ার পথে পরিকল্পিতভাবে কয়েকজন সহযোগীকে নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলার পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় আসামি। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেন। আদালত বিচার কার্যক্রম চলাকালে আবদুল করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে এই আসামি পলাতক ছিল। 

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের