কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির রায়

চাঁদপুর প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৭:০৯আপডেট : ১২ জুন ২০২৩, ১৭:০৯

চাঁদপুরের কচুয়ার যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী আব্দুস ছালামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জুন) চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন। আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৯ সালে জেলার কচুয়া উপজেলার নাহারা গ্রামের নাজমা বেগমের (২২) বিয়ে হয় একই উপজেলার তেতৈয়া গ্রামের ছালামের সঙ্গে। বিয়ের এক বছরের মধ্যেই সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০১১ সালের ১০ অক্টোবর বিকালে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও তার স্বামী ঢাকা মেডিক্যালে নিয়ে যায় এবং ওই হাসপাতালে চার দিন পর নাজমা মারা যান।

এদিকে ঘটনার একদিন পর তথা ২০১১ সালের ১২ অক্টোবর ওই নারীর বড় ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে মামলা করলে ১২ বছর পর সাক্ষ্য ও শুনানি শেষে রায় দেন বিচারক। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন খোরশেদ আলম শাওন ও আসামিপক্ষে শাহজাহান মিয়া।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী