হুইলচেয়ারে বসা বৃদ্ধকে মারধরে হত্যার অভিযোগ, আটক ৫

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুন ২০২৩, ১৩:৪৮আপডেট : ১৩ জুন ২০২৩, ১৩:৪৮

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৬৫)। তিনি দাউদকান্দির টামটা এলাকার বাসিন্দা ছিলেন। 

আটকেরা হলেন- পল্লি চিকিৎসক এ বিএম ওসমান গনি (৫৫), তার ভাই শামীম ওসমান (৪৮) ও শাহাদৎ (৩৫) এবং ওসমান গনির ছেলে সিয়াম (২৭) ও সিহাব (২৯)। আমির ও গনি দুজন সম্পর্কে মামাতো ফুপাতো ভাই।

ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তার পাশে হুইলচেয়ারে বসে আছেন আমির। এ সময় পেছন থেকে গনি এসে তার মাথায় কোদাল দিয়ে একবার আঘাত করলে তিনি হুইলচেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়েন। মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে একাধিকবার কোদাল দিয়ে আঘাত করেন গনি।

স্থানীয়রা জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আমির বাড়ির সামনের পাকা রাস্তার উপর গেলে তাকে একা পেয়ে গনির লোকজন হামলা করে। এতে আমির আহত হন। সংবাদ পেয়ে আমিরের লোকজন তাকে উদ্ধার করতে আসলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। তখন আমির ঝগড়া থেকে সামান্য দূরে সরে যান। একপর্যায়ে গনি তার ওপর হামলা করেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আমিরকে মৃত বলে জানান। 

দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর ভূঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিডিও ফুটেজটি দেখেছি। আমরা তাৎক্ষণিক ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/আরআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান