রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, তরুণ নিহত

টেকনাফ প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ১৫:৪২আপডেট : ১৯ জুন ২০২৩, ১৫:৪২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

নিহত ইমান হোসেন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে এবং আহত যুবক একই ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)।

সোমবার (১৯ জুন) সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দল এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি রোহিঙ্গাদের।

এ বিষয়ে উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
হোয়াইট হাউজের কাছে গোলাগুলি: বন্দুকধারী নিহত, ট্রাম্প অক্ষত
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের