শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২০ জুন ২০২৩, ২৩:২৩ আপডেট : ২০ জুন ২০২৩, ২৩:২৩

একটি মহিলা মাদ্রাসার হোস্টেলে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) রাতে বুড়িচং উপজেলার ওই মাদরাসা থেকে অধ্যক্ষ শরীফুল ইসলামকে (অলিপুরি) গ্রেফতার করা হয়। গ্রেফতার অধ্যক্ষ জেলার আদর্শ সদর উপজেলার গোপালসার গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

এ ঘটনায় করা মামলায় অভিযোগ করা হয়, ধর্ষণের শিকার শিক্ষার্থী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে হোস্টেলে থাকতো। গত ১৪ জুন রাতে মাদরাসার অধ্যক্ষ হোস্টেলের ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ ঘটনা অন্য শিক্ষার্থীরা জেনে যায়। এতে সকালে ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার অফিস কক্ষে ডেকে নিয়ে কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। পরে তার পরিবার ঘটনা জানতে পেরে তাকে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট মেডিক্যাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনা গত সপ্তাহে ঘটলেও মঙ্গলবার অভিযোগ পেয়েই মামলা রেকর্ড করে ওই অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানিয়েছে, এর আগেও অধ্যক্ষ তাকে ধর্ষণ করেছে। বুধবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করাসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
সর্বশেষ খবর
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা