স্বামীকে গাছে বেঁধে নববধূকে ধর্ষণ, প্রধান আসামির আত্মসমর্পণ

নোয়াখালী প্রতিনিধি
২৫ জুন ২০২৩, ১৯:৫৬আপডেট : ২৫ জুন ২০২৩, ১৯:৫৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে নববধূকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি জাহাঙ্গীর (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছে। রবিবার (২৫ জুন) দুপুরে আত্মসমর্পণের পর তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই আসামি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রেগুলেটর এলাকার নুরনবীর ছেলে। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, একই মামলায় অপর দুই আসামি আনোয়ার হোসেন রিয়াদ (৩০) ও জালাল উদ্দিন মিস্টারকে (২৭) পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল। তারা দুই জন নোয়াখালীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ জুন সকাল ১১টায় মুছাপুর রেগুলেটর এলাকায় স্বামীর সঙ্গে ওই নববধূ ঘুরতে আসেন। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও মিস্টার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাগানে নিয়ে তাকে ধর্ষণ করেছিল। এ ঘটনায় গত ১৮ জুন ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের