স্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় ভাতিজার হাতে চাচা খুন

কক্সবাজার প্রতিনিধি
২৫ জুন ২০২৩, ২০:১৫আপডেট : ২৫ জুন ২০২৩, ২০:১৫

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ করায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহতের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) মধ্যরাতে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটেছে।

নিহত আনোয়ার হোসেন (৪০) পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে। ভাতিজা মোহাম্মদ এনামুল হক আনোয়ারের ভাই মোহাম্মদ আয়াজের ছেলে।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার বলেন, ‘আনোয়ার হোসেনের দুই স্ত্রী। ছয় মাস আগে তার এক স্ত্রীর সঙ্গে স্থানীয় নাছির উদ্দিন অসম্মানজনক আচরণ করেন। এ ঘটনার জেরে সালিশি বৈঠকের মাধ্যমে নাছিরকে ছয় হাজার টাকা জরিমানা করেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ। এ নিয়ে ভাতিজা এনামুল হকসহ স্থানীয় কয়েকজন প্রায়ই আনোয়ারকে ব্যঙ্গ করে কথা বলতেন।’

পুলিশের এই পরিদর্শক বলেন, ‘শনিবার মধ্যরাতে দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানের সামনে এনামুলসহ আড্ডা দেওয়া কয়েক যুবক আনোয়ার হোসেনকে ‘‘এক কামড়ে ছয় হাজার টাকা’’ বলে কটাক্ষ করে। এ সময় প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে এনামুল কামার দোকান থেকে ছোরা নিয়ে উপর্যুপরি আঘাত করলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের