দুদকের কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ২ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
২৫ জুন ২০২৩, ২০:৫৮আপডেট : ২৫ জুন ২০২৩, ২০:৫৮

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাকে ঘুষ দিয়ে মামলা থেকে নিজের নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আবদুল ওহাব ও আমিন উল্লাহ নামের দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত।

রবিবার (২৫ জুন) বিকালে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে এ রায় দেন জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে এস এম আবদুল ওহাব সেনবাগ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আমিন উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে আবদুল ওহাব টাকার বিনিময়ে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় ১৪২ জনকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে দুদকে অভিযোগ গেলে এটি নিয়ে তদন্ত শুরু করেন তৎকালীন দুদক নোয়াখালীর সহকারী পরিচালক ও বর্তমানে উপ-পরিচালক মশিউর রহমান। তদন্ত চলাকালে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আমিন উল্লাহর সহযোগিতায় মামলার তদন্ত থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য ২০১৭ সালের ১৬ অক্টোবর দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে দুদক কার্যালয়ে আসেন আবদুল ওহাব। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঘুষের টাকাসহ তাদের আটক করে দুদক।

দুদকের পিপি আবুল কাশেম জানান, আসামিদের উপস্থিতিতে বিচারক ওই মামলায় আবদুল ওহাবকে এক বছরের সশ্রম ও দুটি ধারায় আমিন উল্লাহকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আপিল করবে এমন শর্তে আসামিদের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে তাদের জামিন দিয়েছেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী