মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করায় ২ চালককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ১৫:০১আপডেট : ২৭ জুন ২০২৩, ১৫:০১

ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই বাড়িতে পৌঁছার লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ জুন) সকালে আশুগঞ্জ রেল গেট এলাকায় মহাসড়কে ট্রাক ও বাস দাঁড় করিয়ে রেখে যানজট সৃষ্টি করার অভিযোগে দুটি পরিবহনের চালককে চার হাজার জরিমানা করা হয়। এ ছাড়া একাধিক যানবাহনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এ সময় আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ, ট্রাফিক পরিদর্শক অচ্যুত ছিলেন।

রেল গেট ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর, সোনারামপুরসহ বিভিন্ন এলাকায় যানজট নিরসনে কাজ করেন ভ্রাম্যমাণ আদালত। যারা আইন না মেনে যানজট সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেল গেট এলাকায় প্রতিনিয়তই যানজট লেগে থাকে। এ জন্য দীর্ঘ সময় মহাসড়কে আটকে থাকতে হতো যাত্রীদের। এইটাই ছিল এই এলাকার নিত্যদিনের চিত্র। কিন্তু গত দুই দিন ধরে সেই যানজটের চিত্র নেই বললে চলে। এ অবস্থা বজায় থাকলে ঈদে ঘর মুখো মানুষের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে।

শ্যামল চন্দ্র বসাক জানান, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তি দিতে জেলা প্রশাসকের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বিভিন্ন স্থানে যানজট নিরসনের লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের এই অভিযান ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।  ঈদের পরও আমরা মহাসড়কে নজরদারি রাখবো।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে