বিএনপি কোন ঈদের পরে আন্দোলন করবে তা কেউ জানে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ১৮:০১আপডেট : ২৭ জুন ২০২৩, ১৮:৪০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি বেশ আগে থেকেই ঈদের পরে আন্দোলন করবে। তবে কোন ঈদের পরে আন্দোলন করবে তা কেউ জানে না। বিএনপির যেকোনও আন্দোলনই শুধু হাঁকডাকেই সীমাবদ্ধ।’

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয় জানিয়ে দীপু মনি বলেন, ‘দেশবাসী জানে গণতন্ত্র আসলে শেখ হাসিনার হাতেই নিরাপদ। আগামীতেও জনগণ তার পাশে থেকে ভোট দিয়ে এই গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আগামী দিনে আমরা আরও ভালো থাকতে চাই। আর সেটি বঙ্গবন্ধুকন্যার মাধ্যমেই সম্ভব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলন হচ্ছে জনগণের সম্পৃক্ততা। জনগণের সম্পৃক্ততা ছাড়া সঠিক আন্দোলন হতে পারে না। সেই কারণে তাদের কোনও আন্দোলন সঠিক না, সঠিক হতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরশাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে কোনদিন গণতন্ত্র নিরাপদ ছিল না।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, সদর ভূমি কর্মকর্তা হেদায়েতুল্লাহসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের